জীবন
জীবন আমার পুতুল খেলা
সুতোর টানে নাচি--
মন্দ ভালোর
খেলায় আমি
হেরেই বসে আছি----
সুতোর টানেই হাসা আমার
সুতোর টানেই কাঁদা--
সুতো দিয়েই শরীর আমার
আষ্টেপৃষ্টে বাঁধা--
আমায় নিয়ে কেউ বা খেলে
কেউ বা ভেঙে ফেলে--
কেউ অআবার যত্নে সাজায়
কেউ বা দূরে ঠেলে---
তবুও আমি নটের নটী
মঞ্চ সাজাই রোজ---
আমার বুকের কান্না হাসির
কেই বা রাখে খোঁজ?

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.