মোদির বায়োপিক নিয়ে ক্ষুব্ধ সালমান, নোটিস পাঠালো নির্বাচন কমিশনও
মুক্তি পেয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি‘র ট্রেলার। এই ছবির প্রচারেও নেমে পড়েছেন ছবির অভিনেতা বিবেক ওবেরয়। লোকসভা নির্বাচনের আগে এই ছবি অন্য দলের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর তাই ট্রেলার মুক্তির পর থেকেই বিপাকে পড়েছে উমঙ্গ কুমারের এই ছবি।
ছবির মুক্তি পিছনোর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। ছবিটির উপর নির্বাচন শেষ হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হোক, এমন দাবি তুলে সরব হয়েছিল কংগ্রেসও। এমনকী নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকও হয়।এদিকে, রবিবার মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তরফে ছবির নির্মাতাদের রীতিমতো হুমকি দেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, নির্বাচনের আগে মহারাষ্ট্রে ছবি মুক্তি পেলে ফল ভাল হবে না। ফলস্বরূপ ছবির নির্মাতাদের নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে।
বলা হয়েছে, নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়া কোনও রাজনৈতিক ছবির প্রদর্শন করা যায় না। ৩০ মার্চের মধ্যে নোটিসের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির অরুণ জেটলি অবশ্য বাকস্বাধীনতার পক্ষে সওয়াল করে ছবিটির সমর্থনে দাঁড়িয়েছেন। রাজনৈতিক সমস্যা তো রয়েইছে, সেই সঙ্গে ছবিটি মুক্তির আগেই বিরাগভাজন হচ্ছে বলিউডের একাধিক তারকার। সম্প্রতি জাভেদ আখতার চটেছিলেন প্রযোজক সন্দীপ সিংয়ের উপর। নিজে ছবিটির জন্য কোনও গান লেখেননি, অথচ টাইটেল কার্ডে গীতিকার হিসাবে তার নাম রয়েছে। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার জানা গেল ক্ষুব্ধ সলমন খান। কিন্তু কেন?
জানা গেছে, ছবিতে সালমান খানের 'দশ' ছবির শুনো ‘গোর সে দুনিয়াওয়ালো’ গানটি ব্যবহৃত হয়েছে নরেন্দ্র মোদি’তে। আর এতেই নাকি চটেছেন ভাইজান। আসল গানটিতে সালমান খানের সঙ্গে দেখা গিয়েছিল সঞ্জয় দত্ত, রাবিনা ট্যান্ডন এবং শিল্পা শেঠীকে। তবে পরিচালক মুকুল আনন্দের আচমকা প্রয়াণে ছবিটি আর মুক্তি পায়নি। তার প্রিয় গানটিতে বিবেক ওবেরয়কে নাকি কিছুতেই মেনে নিতে পারছেন না সালমান। সালমান খানের সঙ্গে বিবেকের বিবাদের কথা এখন আর কারও অজানা নেই। ঐশ্বরিয়া রায়কে নিয়েই বিবেকের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন সলমন। বিবেকের সঙ্গে অ্যাশের প্রেমের সম্পর্ক সহ্য হয়নি তার। আর তাই মদ্যপ অবস্থায় তাকে খুনের হুমকিও দিয়েছিলেন সালমান। এতগুলো বছর কেটে গেলেও দুই তারকার মধ্যে সম্পর্কের ফাটল জোড়া লাগেনি। আর তাই তার গানে বিবেকের আবির্ভাব কিছুতেই মেনে নিতে পারছেন না সালমানন। বলিউড সুপারস্টার অবশ্য সরাসরি এনিয়ে কিছু বলেননি।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.