হাসতে নেই মানা
* জোকস-১
মদ ছাড়াতে পারবেন?
রোগী: ডাক্তার সাহেব।
ডাক্তার: জ্বি, বলুন।
রোগী: আপনি আমার মদ ছাড়াতে পারবেন?
ডাক্তার: আমি চিকিৎসক মানুষ। চেষ্টা করে দেখতে পারি।
রোগী: থানার ওসি আমার ২৫ বোতল মদ আটকে রেখেছে। একটু যদি চেষ্টা চালান, প্লিজ।
* জোকস-২
দুনিয়ার সবচেয়ে গরিব কে?
শিক্ষক: বল, দুনিয়ার সবচেয়ে গরিব কে?
পিন্টু: স্যার, নিশ্চিত কইরা কইতে পারি না, তবে...
শিক্ষক: অনিশ্চিতটাই বল দেখি!
পিন্টু : স্যার, যারা ফেসবুকে নিজের ছবি দিয়া কয়, পিকটা কেমন হলো বলুন দেখি?
শিক্ষক: এরা গরিব হয় কিভাবে?
পিন্টু: কারণ, তাদের ঘরে একটা আয়নাও নাই।
* জোকস-৩
ভালোবাসা সম্পর্কে এডলফ হিটলার
১ম বন্ধু: বল তো, ভালোবাসা সম্পর্কে এডলফ হিটলার কী বলেছেন?
২য় বন্ধু: আমি তোমাদের ভালোবাসায় না গিয়ে যুদ্ধ করার পরামর্শ দেই। কারণ যুদ্ধে তুমি হয় বাঁচবে না হয় মরবে। কিন্তু ভালোবাসায় না পারবে বাঁচতে না পারবে মরতে।

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.