রাজধানী ঢাকায় হেলে পড়েছে ছয়তলা ভবন
রাজধানী ঢাকায় একটি ছয়তলা ভবন আরেকটি ভবনের উপর হেলে পড়েছে। ভবনটি ক্যান্টনমেন্টের বালুরঘাট এলাকায় খবির মার্কেটের পেছনে অবস্থিত।রবিবার দিবাগত রাত ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তারা হেলে পড়া ভবনের সব বাসিন্দাকে নিরাপদে নামিয়ে আনেন।এ ঘটনায় কেউ হতাহত হয়নি জানা গেছে।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের ডিএডি নিয়াজ আহমেদ জানান, প্রতীক্ষা নামের ছয়তলা ওই আবাসিক ভবনটি রবিবার বিকাল থেকেই হেলে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা লোকজনকে হ্যান্ডমাইক দিয়ে নেমে আসার অনুরোধ জানান।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ওই ভবনে প্রবেশ বন্ধ রয়েছে। সোমবার সকালে বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.