সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    বায়ুসেনার হাসপাতালে pschy test-এর মুখোমুখি অভিনন্দন


    শুক্রবার সকাল গড়িয়ে বিকেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা। সেখান থেকে রাত নেমে আসে ওয়াঘা-আটারি সীমান্তে। তবে, উচ্ছ্বাসের পারা কমেনি একফোঁটাও ৷ ৬০ ঘণ্টা পেরিয়ে পাকিস্তান থেকে দেশের মাটিতে পা রাখেন অভিনন্দন বর্তমান৷রূদ্ধশ্বাস মুহূর্ত পেরিয়ে রাত সাড়ে ৯টা নাগাদ পাক সীমান্ত পেরিয়ে দেশের মাটিতে ফেরেন ঘরের ছেলে। আটারি সীমান্তে তখন উৎসবের মেজাজ। দেশ জানায় অভিনন্দন। আটারি সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতেই শুভেচ্ছার বার্তা সোশ্যাল মিডিয়া জুড়ে।

    যদিও আটারি সীমান্তে উপস্থিত থাকা বায়ুসেনার আধিকারিকরা দ্রুত উইং কমান্ডার অভিনন্দনকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যান। জানা যায় বায়ুসেনার বিশেষ বিমান রাত ১১টার সময় দিল্লির পালম এয়ারপোর্টে নামে। সখান থেকে সরাসরি অভিনন্দনকে নিয়ে চলে যাওয়া হয় বায়ুসেনার হাসপাতালে। রাতেই অভিনন্দনের বেশ কিছু মেডিক্যাল টেস্ট করানো হয়। হাসপাতালে ছিলেন তাঁর বাবা-মা।জানা যাচ্ছে আজ শনিবার pschy test করানো হবে তাঁর। এছাড়াও আরও কিছু টেস্ট উইং কমান্ডার অভিনন্দনের করানো হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি বেশ কিছু জিজ্ঞাসাবাদের মুখোমুখিও অভিনন্দকে পড়তে হতে পারে বলে জানা গিয়েছে। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্র জানাচ্ছে, ইতিমধ্যে নাকি বেশ কিছু শারীরিক পরীক্ষা অভিনন্দনের হয়ে গিয়েছে। তাঁকে বায়ুসেনার হোস্টেলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

    প্রসঙ্গত, পুলওয়ামার ঘটনার প্রতিশোধ নিতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের আকাশে ঢোকে ভারতীয় বায়ুসেনার একাধিক যুদ্ধবিমান। গুঁড়িয়ে দিয়ে আসা হয় একাধিক জঙ্গি ঘাঁটি। যার পালটা হিসাবে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে একাধিক পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান। আর তাদের তাড়া করতে পালটা ছোটে বায়ুসেনার যুদ্ধবিমান। যার মধ্যে অভিনন্দনের দায়িত্বে ছিল মিগ-২১। আর তা নিয়ে এফ-১৬ তাড়া করতে গিয়ে পাকিস্তানের ওপারে চলে যান অভিনন্দন। এরপর থেকে প্রায় ৫৫ ঘন্টা পাকিস্তানেই কাটিয়েছেন অভিনন্দন। কিন্তু শান্তির বার্তা দিতেই নাকি বায়ুসেনার উইং কমান্ডারকে ছাড়া হচ্ছে ইমরান সরকার। কিন্তু তাঁর আগে অবশ্যই ভিডিও বানিয়ে সবকিছু ভেস্তে দিয়েছে পাকসেনা।


    সূত্র- কলকাতা ২৪

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !