দলের নারী নেত্রীকে পার্টি অফিসে ধর্ষণের চেষ্টা বিজেপি নেতার!

ভারতে লোকসভা ভোটের মুখে ভয়ংকর অভিযোগ উঠল পশ্চিমবঙ্গ রাজ্যের এক বিজেপি নেতার বিরুদ্ধে। রানাঘাটে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা পার্টি অফিসে এক দলেরই নারী নেত্রীকে ধর্ষণের চেষ্টা করেন বিজেপির ওই প্রবীণ নেতা। অভিযুক্ত বিজেপি নেতার নাম রাখাল রঞ্জন সাহা। রানাঘাটে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা পার্টি অফিসের অফিস সম্পাদক তিনি। বিজেপির ওই নারী নেত্রীর অভিযোগ, গত বৃহস্পতিবার রাতের দিকে ভোট প্রচারের কিছু জিনিস নিতে তিনি পার্টি অফিসে যান। তখন একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন অফিস সম্পাদক রাখাল রঞ্জন সাহা। কোনোরকমে তিনি ওই জায়গা থেকে পালিয়ে আসেন।
ওই নারীর আরও অভিযোগ, ঘটনার পর গোটা বিষয়টি তিনি বিজেপির দক্ষিণ নদিয়া সাংগঠনিক জেলার সভাপতি জগন্নাথ সরকারসহ দলের শীর্ষ নেতাদেরও জানিয়েছিলেন। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য, অনেক টালবাহানার পর রানাঘাট কেন্দ্রে প্রার্থী হয়েছেন জগন্নাথ সরকার। তার কথায়, 'যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তার বয়স সত্তর পেরিয়ে গিয়েছে। খোঁজখবর না নিয়ে কিছু বলতে পারব না।'
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.