বাংলাদেশ ব্যাংকে ২২ জনবল নিয়োগ
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। সহকারী প্রোগ্রামার পদে ২২জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি এ–সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
আবেদনের যোগ্যতাঃ
সহকারী প্রোগ্রামার পদটিতে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ/সমমান গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেলঃ
২২ হাজার-৫৩ হাজার ৬০ টাকা স্কেলে বেতনসহ অন্যান্য সুবিধা দেয়া হবে।
আবেদনের প্রক্রিয়াঃ
প্রায় সব রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকে আবেদনের একই নিয়ম।প্রার্থীকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের (www.erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করতে হবে।আবেদনের ক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগবে না। ১৫ নভেম্বর ২০০৯ বা পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের সিভি ব্যাংকে রেজিস্ট্রেশন করা থাকলে পুনরায় নিবন্ধন করতে হবে না, সিভি আইডেন্টিফিকেশন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করা যাবে। তবে নতুন আবেদনকারীদের আবেদনের আগে নিবন্ধন করতে হবে। প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এসএসসি বা সমমানের সনদে যেভাবে লেখা আছে, অনলাইন ফরমে সেভাবে পূরণ করতে হবে। ফলাফলের ঘরে পরীক্ষা নিয়ন্ত্রকের প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ উল্লেখ করতে হবে। আপলোড করতে হবে ৬০০ বাই ৬০০ পিক্সেল ও সর্বোচ্চ ৮০ কিলোবাইটের ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল ও সর্বোচ্চ ৬০ কিলোবাইটের স্বাক্ষরের স্ক্যান কপি। অনলাইনে আবেদন করার পর ট্র্যাকিং নম্বরযুক্ত ফরমটি সংরক্ষণ করতে হবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র জমা দিতে হবে না। লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষার সময় সব একাডেমিক পরীক্ষার সনদ, জাতীয়তার সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আগামী ৫ মে, ২০১৯ পর্যন্ত।

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.