অশ্লীলতার অভিযোগে 'বাদশা ট্যাটু' গ্রেফতার
কুরুচিপূর্ণ কথাসমেত অশ্লীল ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে মো. তরিকুল ইসলাম বাদশাহ ওরফে বাদশা ট্যাটু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।মঙ্গলবার (১৬ এপ্রিল) ডিএমপির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বাদশা নামের ঐ যুবককে নিউমার্কেট থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে এডিসি নাজমুল ইসলাম বলেন, 'তরিকুল বাদশাহ্ নামের এক ট্যাটু তৈরিকারক নিজের স্টুডিওতে অশ্লীল ভিডিও তৈরি করে এবং ট্যাটু স্টুডিও নিউ মার্কেট ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করে। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হয়। এ ধরনের অশ্লীল অঙ্গভঙ্গিযুক্ত ভিডিও নিঃসন্দেহে নিরাপদ ইন্টারনেটের জন্য হুমকি। একারণে তাকে গ্রেফতার করা হয়েছে।’
তরিকুলের বিরুদ্ধে পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.