নামাজের ছবি তুলে আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন মার্কিন তরুণী!

বিভিন্ন আঙ্গিকে নামাজ পড়ার ছবি (স্থিরচিত্র) তুলে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন আমেরিকার মুসলিম তরুণী সানা উল্লাহ। ‘প্ল্যাসেস, উই উইল প্রে’ নামে একগুচ্ছ ছবির জন্য ‘গোল্ডজিহার’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি। ছবিগুলো হাফিংটন পোস্ট, ফিউশন, কোয়ার্টজসহ বিভিন্ন সাইটে প্রকাশিত হয়।
আগামী ২ মে ওয়াশিংটন ডিসির প্রেসক্লাবে তাকে এ সম্মাননা প্রদান করা হবে।আমেরিকায় বিভিন্ন ধর্মের অনুসারীদের নৈতিকতা, বুদ্ধিমত্তা, শ্রদ্ধা ও সহযোগিতার অবদানস্বরূপ এ অ্যাওয়ার্ড দেয়া হয়।ছবির মাধ্যমে আমেরিকার মুসলমানদের শান্তিপূর্ণ নামাজের ছবি তোলার কারণেই তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সানা উল্লাহ তার ছবির সিরিজে শপিংমল, ব্যস্ত রাস্তা ও বিয়ের অনুষ্ঠানের মতো জনসমাগমের স্থানে মুসলমানদের নামাজ পড়ার দৃশ্য তুলে এনেছেন।

সম্প্রীতির এ অ্যাওয়ার্ডের জন্য ২০১৯ সালে ৬ জন মনোনীত হলেও এর মধ্যে সানা উল্লাহই একমাত্র মুসলিম। অসামান্য এ কাজের পুরস্কার হিসেবে ৫ হাজার ইউএস ডলার পাবেন তিনি।অ্যাওয়ার্ডপ্রাপ্ত অন্যরা হলেন- লায়লা ফাদেল, হান্নাহ আল্লাম, আয়মান ইসমাইল, জায়নাব সুলতান এবং সি চেন।

সানা উল্লাহর প্রকাশিত এ ছবিগুলোর মাধ্যমে আমেরিকায় শান্তি ও সম্প্রীতির বার্তা দেয়ার চেষ্টা করা হয়েছে। আমেরিকায় উন্মুক্ত স্থানে কোনো বাধা ছাড়াই যে মুসলিমরা নামাজ আদায় করতে পারে, ক্যামেরার ল্যান্সে তা ফুটিয়ে তুলেছেন সানা উল্লাহ।আমেরিকার একটি প্রখ্যাত প্রতিষ্ঠান থেকে নিউ মিডিয়া ফটো জার্নালিজম বিষয়ে মাস্টার্স করেছেন সানা উল্লাহ।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.