রাজশাহীতে কিশোরীকে ধর্ষণচেষ্টা, স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী
রাজশাহীতে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাহফুজুর রহমান নামে এক ব্যক্তিকে এলাকাবাসীর সহায়তায় আটক করে পুলিশে দিয়েছেন স্ত্রী। শুক্রবার রাতে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।মাহফুজুর পেশায় একজন রিকশাচালক। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ভাটাপাড়া এলাকার বাসিন্দা রিকশাচালক মাহফুজুর তার নিজ বাড়িতে এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। ঘটনাটি তারই স্ত্রী স্থানীয় লোকজনকে জানান। বিষয়টি টের পেয়ে সে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। এ সময় স্ত্রীর সহযোগিতায় স্থানীয় লোকজন তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশ ডাকে। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
নগরীর ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান টুকু জানান, ওই কিশোরী দীর্ঘদিন ধরে তার বাড়িতে থাকতো। এর আগেও সে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু লজ্জায় পরিবারের লোকজন বিষয়টি প্রকাশ করেনি। শুক্রবার সন্ধ্যার পর ফের ধর্ষণের চেষ্টা করলে তার স্ত্রী স্থানীয় লোকজনকে খবর দেন।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.