সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ৩০ বছর ধরে বন্দি রামা সাহা অবশেষে মুক্ত

    munshi-rama

    ৩০ বছর পর, নিজ বাড়িতে বন্দিদশা মুক্ত হলেন, মুন্সীগঞ্জের রামা সাহা। ফেসবুকে রামা সাহাকে নিয়ে একটি স্ট্যাটাস ভাইরাল হলে প্রশাসনের সহায়তায় তাকে মুক্ত করা হয়। এলাকাবাসীর অভিযোগ, কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করতে ছোট ভাই গনেশ মানসিক রোগী বানিয়ে রামা সাহাকে বন্দি করে রাখেন।সুস্থ মানুষ, অথচ মানসিক রোগীর অপবাদ নিয়ে ৩০ বছর নিজ ঘরে বন্দি ছিলেন মুন্সিগঞ্জের মিরকাদিমের গোপালপুর গ্রামের রামা সাহা। অবশেষে মুক্ত হয়ে প্রকৃতির আলো-বাতাসে বুক ভরে নিশ্বাস নিলেন।

    পুলিশ জানায়, সম্প্রতি ফেসবুকে দেয়া এক স্ট্যাটাস ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে রামার বন্ধু পরিচয়ে একই এলাকার আনোয়ার হোসেন অভিযোগ করেন, সম্পত্তির লোভে ছোট ভাই গনেশের ষড়যন্ত্রে পাগল সাজিয়ে পায়ে শিকল পড়িয়ে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয় রামাকে।এর ছয় বছর আগে গনেশ মারা গেলেও তার স্ত্রী গৌরি সাহা একইভাবে রামাকে বন্দি করে রাখে। বিষয়টির জানার পর শনিবার( ২০ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে মুক্ত করা হয় তাকে।মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, 'আটকিয়ে রেখে ছিলেন তার ভাই, সেই ভাইকে গ্রেফতার করা হয়েছে। মুলত রামাকে পাগল আখ্যা দিয়ে আটকিয়ে রাখা হয়েছিল। কিন্ত আটকিয়ে রাখার পাগল তিনি ছিলেন না।'

    বন্দি হবার আগ পর্যন্ত ধান চালের ব্যবসা করতেন রামা। এবার মুক্ত হয়ে স্বজনদের সান্নিধ্য পেয়ে খুশি তিনি। রামা বলেন, 'এই প্রতিষ্ঠান যতো দিন আছে, তত দিন আমি আছি।' রামা সাহা অবিবাহিত। তার পরিবারের ২৩ শতাংশ জায়গায় বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও বেশ কয়েকটি থাকার ঘর রয়েছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !