ইরান সফরে যাচ্ছেন ইমরান খান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ইরান সফরে যাচ্ছেন ইমরান খান। আগামী ২১ থেকে ২২ এপ্রিল দুদিনের রাষ্ট্রীয় সফরে তেহরান যাচ্ছেন তিনি।গত জানুয়ারিতেই পাক প্রধানমন্ত্রীর ইরান সফরের কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত শেষ মুহূর্তে ওই সফর বাতিল করা হয়।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দুই দেশের মানুষের মধ্যে ঐতিহ্যগতভাবে এবং গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে।সীমান্তে নিরাপত্তা নিয়ে মাঝেমধ্যে দুই দেশের সম্পর্কের সামান্য টানাপোড়েন চললেও তা বেশি দিন স্থায়ী হয়নি।ইমরান খানের ইরান সফরের প্রধান এজেন্ডাই হচ্ছে সীমান্ত নিরাপত্তা।
সূত্র-দ্য ডন
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.