লাইবেরিয়ার প্রেসিডেন্ট সাপের ভয়ে অফিস যাচ্ছেন না!

নির্বাচন, রাজনৈতিক বিরোধ কিংবা সামরিক হস্তক্ষেপ নয়- সাপের ভয়ে অফিসে যেতে পরছেন না লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ ওয়েয়া।নিজের কার্যালয় বাদ দিয়ে বুধবার থেকে তিনি বাড়ি থেকে রাষ্ট্রীয় কাজ করছেন। প্রেসিডেন্টের কার্যালয়ের গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা স্মিথ টোবি জানিয়েছেন, বুধবার ভবনটির অভ্যর্থনা কক্ষের দেয়ালের একটি গর্ত থেকে দুটো কালো সাপ বের হয়ে আসে।স্থানীয় গণমাধ্যমে কর্মচারীদের তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে দুটি সাপ ধীরে ধীরে নড়ছে। আর সবাই ভয়ে দুরে দাঁড়িয়ে দেখছে। এখন সেগুলোকে তাড়ানোর চেষ্টা চলছে।
গর্তে ধোঁয়া দিয়ে তাদের বের করে আনার চেষ্টা চলছে। পুরনো ভবনটির পানি বা পয়নিষ্কাশন ব্যবস্থা থেকে সাপ দুটি এসেছে বলে ধারণা করা হচ্ছে।সাপগুলো এখনো ভবনে আছে কিনা সেটিও বোঝা যাচ্ছে না। অন্তত ২২ এপ্রিল পর্যন্ত সবাইকে দূরে থাকতে বলা হয়েছে।তবে সাপগুলো মারা না হলেও প্রেসিডেন্ট জর্জ ওয়েয়া কার্যালয়ে ফিরবেন বলে জানাচ্ছেন টোবি।
সূত্র- বিবিসি
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.