ওসমানী বিমানবন্দরে কোটি টাকার সোনা আটক!

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমান থেকে কোটি টাকার অধিক মূল্যের ২০টি সোনার বার আটক করা হয়েছে।মঙ্গলবার সকাল ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের ভেতরে সিটের নিচ থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত সোনার ওজন ৩ কেজি ৩০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় এক কোটি পনের লাখ টাকা।
বিমান বন্দর কাস্টমস’র উপ-কমিশনার আহসান উল্লাহ জানান, ফ্লাইটটি সিলেট পৌঁছালে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে তারা বিমানে তল্লাশি চালায়। এসময় একটি সিটের নিচ থেকে স্কচস্টেপে মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.