সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    বিয়ের আগে খাওয়া যাবে না যা!

    biyer-age-ja-khaben-na

    বিয়ে প্রত্যেকটি ছেলে-মেয়ের জীবনে একটি বহুল প্রতিক্ষীত আশার নাম। বিয়ে ছাড়া প্রত্যেক ছেলে-মেয়েই যেনো অসম্পূর্ণ জীবন-যাপন করেন। আর এই বিয়ে নিয়েও থাকে নানান স্বপ্ন। বিয়ের আগে এটা করা উচিদ ওটা করা উচিত নয় এমন কথা বাড়ির মুরুব্বিদের মুখে অনেকে শুনে থাকবেন। তবে বিয়ের আগে সত্যি যেসব খাবার খাওয়া উচিত নয়, আজকে সেটায় জানাবো।একটি স্বাস্থ্য বিষয়ক ওয়েব সাইটে বিয়ের আগে যেসব খাবার খেতে না করা হয়েছে নিচে সেগুলোই তুলে ধরলাম।

    কফি: স্ট্রেস কমানো জন্য কফি খুবই উপকারি। কিন্তু বিয়ের অন্তত এক মাস আগেই ছাড়তে হবে কফি। কারণ এ সময় বেশি ঘুমের খুব প্রয়োজন। কফি খেলে ঘুমের ব্যাঘাত ঘটে এবং চেহারায় ক্লান্তির ছাপ পড়তে পারে। অ্যাসিডিটির সমস্যাও দেখা দিতে পারে। তাই বিয়ের আগে কফিকে না বলুন।

    শুকনো ফল: এ ধরনের ফল স্বাস্থ্যকর হলেও বিয়ের আগে খাওয়া যাবে না। কারণ শুকনো ফলে ফ্রুক্টোজ ও গ্লুকোজের পরিমাণ বেশি থাকে। যা খেলে ওজন বাড়তে পারে।

    কার্বনেটেড পানীয়: সফট ড্রিঙ্কের মধ্যে চিনির পরিমাণ বেশি থাকে। যা শরীরের ওজন বাড়ায় এবং স্বাস্থ্যের ক্ষতি করে। তাই বিয়ের আগে কার্বনেটেড পানীয় দূরে রাখুন।

    জাঙ্ক ফুড: মন ভালো করার জন্য পিজ্জা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এর জুড়ি নেই। কিন্তু এই খাবার গুলো হজমের সমস্যা বাড়ায়। তাই এই খাবার গুলো না খাওয়াই ভালো।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !