হামলার তথ্য গোপন রেখেছিল শ্রীলংকার গোয়েন্দা সংস্থা

ভয়াবহ সিরিজ বোমা হামলার সতর্কতামূলক তথ্য গোপন রেখেছিল শ্রীলংকার গোয়েন্দা সংস্থা। এ কারণে আগে থেকেই কোনো ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।বুধবার চ্যানেল নিউজ এশিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।এক ব্রিফিংয়ে সিরিসেনা বলেন, প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তার কাছে প্রতিবেশী দেশ ভারত থেকে দেয়া নিরাপত্তাসংক্রান্ত সতর্কতামূলক তথ্য গোপন রাখা হয়। এ জন্য নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার সুযোগ ছিল না।ভয়াবহ এ হামলার জন্য বিক্রমাসিংহের সরকার দায়ী বলে মন্তব্য করেন সিরিসেনা।
প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এই ভয়াবহতা এড়ানো যেত বলে মনে করেন তিনি।প্রতিবেদনে বলা হয়েছে, ইস্টার সানডের দিন সিরিজ বোমা হামলার দুই ঘণ্টা আগে দেশটির গোয়েন্দা সংস্থাকে সতর্ক করেছিল ভারত। এ ছাড়া ৪ এপ্রিল ও ২০ এপ্রিল শ্রীলংকার গোয়েন্দা সংস্থাকে সতর্ক করেছে ভারতের গোয়েন্দা বাহিনী।গত রোববার শ্রীলংকায় তিনটি গির্জা, তিনটি হোটেলসহ আরও কয়েকটি জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়। হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক মানুষ।হামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে শ্রীলংকায় হামলার দুদিন পর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। সিরিজ বোমা হামলার মূল পরিকল্পনাকারীসহ আটজনের ছবিও প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠীটি।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.