সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    অভিনেতা আনিসের জানাজা সম্পন্ন, নেয়া হচ্ছে এফডিসিতে

    অভিনেতা আনিসের জানাজা সম্পন্ন, নেয়া হচ্ছে এফডিসিতে

    স্বনামধন্য কৌতুক অভিনেতা আনিসের জানাজা আজ সোমবার সকাল ৯টায় টিকাটুলী জামে মসজিদে সম্পন্ন হয়েছে। এখন তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে এফডিসিতে। সেখানে তাকে শ্রদ্ধা জানাবেন তার সহশিল্পী ও ভক্ত-অনুরাগীরা।গতকাল রবিবার রাত ১১টার দিকে অভিনেতা আনিস টিকাটুলীর নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। এফডিসি থেকে আনিসের মরদেহ নিয়ে যাওয়ার হবে ফেনীর ছাগলনাইয়া থানার বল্লবপুর গ্রামে। সেখানেই তাকে সমাহিত করা হবে।

    অভিনেতা আনিসের জামাতা মোহাম্মদ আলাউদ্দিন শিমুল বাংলাদেশ প্রতিদিনকে জানান, উনি সুস্থ ছিলেন। গতকাল রাতে নামাজ পড়ে ঘুমাতে গিয়েছিলেন। ওখানেই তার স্ট্রোক হয়। উল্লেখ্য, ১৯৬০ সালে 'বিষকন্যা' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন আনিস। কিন্তু ছবিটি মুক্তি পায়নি। ১৯৬৩ সালে মুক্তি পায় আনিস অভিনীত প্রথম ছবি জিল্লুর রহমান পরিচালিত ‘এই তো জীবন’। তারপর থেকে তিনি অভিনয় করেই গেছেন। বাংলাদেশ টেলিভিশনের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি অভিনয় করছেন। নবাব সিরাজদ্দৌলা নাটকে গোলাম হোসেন চরিত্রে অভিনয় করে তিনি মঞ্চে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !