দায় মাথায় নিয়ে শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিবের পদত্যাগ

সন্ত্রাসী হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দো। সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের এক কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। রবিবার দেশটির কয়েকটি চার্চ ও অভিজাত হোটেলে সিরিজ জঙ্গি হামলার ঘটনায় ৩৬০ জন নিহত হয়। এ হামলার জন্য দায়ী করা হচ্ছে দেশটির গোয়েন্দা বিভাগের ব্যর্থতাকে।
হেমাসিরি ইতিমধ্যে তার পদত্যাগপত্র প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার নিকট জমা দিয়েছেন। ওই কর্মকর্তা জানান যে প্রেসিডেন্টকে হেমাসিরি লিখেছেন, এ হামলায় ব্যর্থতার দায় মাথায় নিয়ে আমি পদত্যাগ করছি যাতে এ পদে প্রেসিডেন্ট নতুন কাউকে নিয়োগ দিতে পারেন। তবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.