বাগেরহাটে ১০ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ মামলায় অধ্যক্ষ গ্রেফতার
বাগেরহাটের রামপালে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে দায়ের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ ওলিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার ভোর রাতে উপজেলার ফয়লাহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার জেলা গোয়েন্দা পুলিশ।এর আগে শুক্রবার দুপরে একই ঘটনায় অভিযুক্ত ফেরদৌস শেখ (১৮) নামে এক মুদি ব্যবসায়ীকে আটক করে পুলিশ। গ্রেফতার ফেরদৌস শেখ রামপাল উপজেলার শরাফপুর গ্রামের লুৎফর শেখের ছেলে।রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, মাদ্রাসাশিক্ষার্থী ধর্ষণের ঘটনায় তার মামা বাদী হয়ে ৪জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আমরা প্রধান আসামি মুদি ব্যবসায়ী ফেরদৌস শেখ (১৮) এবং মাদ্রাসার অধ্যক্ষ ওলিয়ার রহমানকে গ্রেফতার করেছি। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
জানা গেছে, ফকিরহাটে নানা বাড়িতে থেকে রামপাল উপজেলার একটি মাদ্রাসার ছাত্রীনিবাসে থেকে পড়ালেখা করছিল নির্যাতিতা শিশুটি। মাদ্রাসার সামনের মুদি দোকানি ফেরদৌসের সঙ্গে মেয়েটির পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে ১১ এপ্রিল রাতে মুদি দোকানি ফেরদৌস সুকৌশলে মেয়েটিকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে।

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.