ভোট দিলে পাওয়া যাবে মদ ও স্বর্ণ!
নির্বাচনে জিততে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে থাকেন প্রার্থী বা দল। কিন্তু মদ, সোনা বা মাংসের মতো প্রতিশ্রুতি একেবারে অবাক হবার মতো বিষয়। তবে এমন ঘটনাই ঘটিয়েছে ভারতের একটি রাজনৈতিক দল।নির্বাচনে জয়ী হলে ঈদের সময় বিনামূল্যে ছাগলের মাংস, ৫০ শতাংশ ছাড়ে মদ ও নারীদের বিনামূল্যে স্বর্ণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে সাঁঝি বিরাসতের পার্টি।ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, দেশটিতে চলমান লোকসভা নির্বাচনে চারদিকে উপহারের বন্যা চলছে। ভোটার টানতে রাশি রাশি প্রতিশ্রুতি হাজির করছেন প্রার্থী ও দল।
উত্তর-পূর্ব দিল্লিতে সাঁঝি বিরাসত দলের হয়ে লড়ছেন তিনি। দিল্লির মনোনয়ন জমা শুরু হয়েছে ১৬ এপ্রিল। ১২ মে ষষ্ঠ দফায় দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রে ভোট হবে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.