উড়ন্ত বিমান থেকে ঝাঁপ দিলেন যুবক!
বিমানে যাত্রীদের হেনস্তা করে ঝাঁপ দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি দেশটির অ্যারিজোনার ফোনিক্স স্কাই হার্বার আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে।গ্রেফতার হওয়া যুবক যাত্রীদের মুখে অস্বাভাবিকভাবে হাত বুলিয়ে ও বিশেষ স্প্রে ছিটিয়ে ঝাঁপ দিয়ে পড়ে। তবে ফ্লাইটটি রানওয়ে থেকে মাত্র ১০ ফুট উঁচুতে থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
এনটিভির খবরে বলা হয়েছে, বিমান মাটি ছুঁতেই নামার তোড়জোড় শুরু করে যাত্রীরা। তখন ২৫ বছর বয়সী এক যুবক সহযাত্রীদের মুখে হাত বোলাতে বোলাতে একটি তরল স্প্রে করতে থাকে।একের পর এক যাত্রীর সঙ্গে এই আচরণ করে। প্রথমে হকচকিয়ে যান যাত্রীরা। তারা হইচই শুরু করতেই পালানোর চেষ্টা করে। বিমানের সার্ভিস গেট দিয়ে ঝাঁপ মারেন তিনি। প্রায় ১০ ফুট উঁচু থেকে রানওয়েতে লাফ মারায় পায়ে চোট পায় ওই যুবক। পরে নিরাপত্তাকর্মীরা তাকে গ্রেফতার করে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.