নিজের শরীরে পেট্রোল ঢাললেন প্রেমিক, আগুন ধরিয়ে দিলেন প্রেমিকা
প্রেমিকাকে বিয়ের বিষয়ে রাজি করাতে নিজের শরীরে পেট্রোল ঢেলে তাকে ভয় দেখাতে চেয়েছিলেন এক যুবক। কিন্তু সেটিই তার বিপদের কারণ হয়ে দাঁড়ালো। প্রেমিকা বিয়ে করতে রাজি তো হলেনই না, উল্টো ম্যাচের কাঠি ছুঁড়ে প্রেমিকের শরীরে আগুন ধরিয়ে দিলেন ওই তরুণী। গত ২০ এপ্রিল ঘটনাটি ভারতের লক্ষ্ণৌর হাসানগঞ্জের।পুলিশ জানায়, ২০ বছর বয়সী ওই যুবকের নাম অরবিন্দ নিশাদ। তার বাড়ি হাসানগঞ্জ থানার খাদরা এলাকায়। বর্তমানে ৬০ শতাংশ পোড়া শরীর নিয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।এ ঘটনায় শনিবার হাসানগঞ্জ থানায় মামলা করেছেন নিশাদের মা।
দগ্ধ নিশাদের বরাত দিয়ে হাসানগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা ধীরাজ শুক্লা জানান, সম্প্রতি ১৫ বছর বয়সী ৯ম শ্রেণির ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন নিশাদ। কিন্তু মেয়ের বয়স কম হওয়ায় এখন বিয়েতে রাজি ছিল না তার পরিবার। এ বিষয়ে আলোচনা করতে গত ২০ এপ্রিল মেয়েটি তার মায়ের সঙ্গে নিশাদের বাড়িতে আসে। এ সময় মেয়ে সাবালিকা হলে নিশাদের সঙ্গেই বিয়ে দেওয়ার কথা দেন তার মা। তবে এতে রাজি হননি নিশাদ। তিনি এখনই বিয়ের জন্য চাপ দিতে থাকেন। এক পর্যায়ে নিজের শরীরে পেট্রোল ঢেলে মেয়েটিকে বিয়েতে রাজি হওয়ার চাপ দেন নিশাদ। এ সময় মেয়েটি বিয়েতে রাজি তো হয়ইনি, উল্টো ম্যাচের কাঠি ছুঁড়ে প্রেমিকের শরীরে আগুন ধরিয়ে দেয় সে। এসময় প্রতিবেশিদের সহযোগিতায় নিশাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তার মা। বর্তমানে নিশাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শুক্লা বলেন, ২০ এপ্রিলের এই ঘটনার পর ২২ এপ্রিল পুলিশ হাসপাতালে গিয়েছিল। এ সময় নিশাদের মা নীলম জানান, তার স্বামী শহরের বাইরে। ২৬ এপ্রিল তিনি বাড়িতে ফিরলে তারা পুলিশের সঙ্গে কথা বলবেন। পরে নিশাদ কথা বলতে রাজি হওয়ায় ২৪ এপ্রিল পুলিশ তার বক্তব্য রেকর্ড করে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.