সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    অবসর নিয়ে যা বললেন ইমরুল কায়েস

    অবসর নিয়ে যা বললেন ইমরুল কায়েস

    বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পেলে অবসর নিতে পারেন ওপেনার ইমরুল কায়েস-এমনই গুঞ্জন ডালাপালা মেলছিল গত কয়েকদিন ধরে। গতকাল মঙ্গলবার ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে জায়গা হয়নি অভিজ্ঞ এই ওপেনারের। ফলে দল ঘোষণার আগে অনেক আলোচনা ও সামালোচনার কেন্দ্রে থাকা ইমরুল কায়েসকে নিয়ে গোটা দিনই সরগরম ছিল সেশ্যাল মিডিয়া। অনেকে আশঙ্কা করছিলেন, বিশ্বকাপে সুযোগ না পাওয়ার কষ্ট আর ক্ষোভে ৩২ বছর বয়সী ওপেনার ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। তবে এই মুহূর্তে অবসরের চিন্তা করছেন ইমরুল। এ বিষয়ে বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি স্পষ্ট করেছেন তিনি।

    স্ট্যাটাসে ইমরুল লেখেন, ''আমি একটা জিনিস কয়দিন যাবৎ লক্ষ্য করছি, আমাকে নিয়ে অনেকে পোস্ট করছেন আমি নাকি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি! এটা সত্যি আমার জন্য অনেক দুঃখজনক এই খবরগুলো। আমার ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আমি সব সময় দেশ ও দেশের মানুষকে ভালো কিছু দেয়ার চেষ্টা করছি! কখনও আল্লাহর রহমতে সফল হইছি আবার ব্যর্থও হইছি। তবে যদি বাংলাদেশ ক্রিকেটে ১ শতাংশও কিছু দিতে পেরে থাকি, তো আমি নিজেকে স্বার্থক মনে করি। ক্রিকেট আমার ভালোবাসা, আমি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছি তার মানে এই না যে ক্রিকেট ছেড়ে দিবো। আমার সামনে যখনই সুযোগ আসবে বাংলাদেশ ক্রিকেটকে কিছু দেওয়ার আমি সর্বাত্মক চেষ্টা করবো। সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার সকল ভক্ত ও হেটার্সদের!!

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !