সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    কুমিল্লা ইপিজেডে সুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

    কুমিল্লা ইপিজেডে সুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

    প্রায় আট ঘণ্টার চেষ্টার পর কুমিল্লা ইপিজেডের অভ্যন্তরে আরএন স্পিনিং মিল নামে একটি সুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার সার্ভিসের ১০ ইউনিট মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়ে ওই স্পিনিং মিলের বিভিন্ন ইউনিটে ছড়িয়ে পড়ে।কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ জানান, রাত সাড়ে ৯টার দিকে আরএন স্পিনিং মিলে আগুন লাগার খবর শুনে প্রথমে ঘটনাস্থলে ছুটে যায় ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

    পরে আগুনের ভয়াবহতা দেখে চৌয়ারাবাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় আট ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে হতাহত না হলেও ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায় নি। 

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !