সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    গরুর মাংস বিক্রির ‘অপরাধে' আসামে মুসলিম বৃদ্ধকে মারধর!


    122158_bangladesh_pratidin_Capturebd
    গরুর মাংস বিক্রির ‘অপরাধে' ভারতের আসাম রাজ্যের বিশ্বনাথ জেলায় রবিবার সওকত আলি নামে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয় প্রায় ৭০ বছর বয়সী শওকতকে প্রাণ ভিক্ষাও করতে হয়েছে। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে এই দৃশ্যটি ধরা পড়েছে। শুধু মারধরের ক্ষান্ত হয়নি, ওই ব্যক্তিকে শূকরের মাংস খেতেও বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। অসুস্থ শওকতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনায় পাঁচ জনকে আটক করেছে দেশটির পুলিশ। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কয়েকজন লোক শওকতকে ঘিরে ধরেছে। তাকে তারা কয়েকটি প্রশ্নও জিজজ্ঞাসা করছে। জানতে চাইছে, শওকত কি কোথায় থেকে এসেছেন? তাদের আরও প্রশ্ন গরুর মাংস বিক্রির লাইসেন্স কি আছে তার কাছে? এনআরসিতে তার নাম আছে কিনা তাও জানতে চায় লোকজন।

    এদিকে আসামের শাসক দল বিজেপি লোকসভা নির্বাচনের জন্য সোমবার-ই ইস্তেহার প্রকাশ করেছে। সেখানে এনআরসি তালিকা তৈরির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। আসামের বিশ্বনাথ জেলা তেজপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এখানে ভোট হবে প্রথম দফায়। এদিকে, এ ঘটনায় দেশটির পুলিশ তদন্ত করছে বলে জানা যায়। ভাইরাল ভিডিও থেকেই অভিযুক্তদের সন্ধান শুরু করেছে পুলিশ।

    সূত্র- আনন্দবাজার।

    নরপশুদের দেশে সব সম্ভব। কারণ যারা পরকিয়া ও সমকামিতাকে অধিকার মনে করে তারা সুস্থ মানুষ হতে পারে না। তারা মানুষ রুপি নরপশু, অভিসপ্ত নর পিসাচ। 

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !