সোডিয়াম ক্লোরাইড আমদানি নিষিদ্ধের দাবি
শিল্পের কাঁচামাল হিসাবে সোডিয়াম সালফেট আমদানির নামে অসাধু ব্যবসায়ীরা শুল্ক ফাঁকি দিয়ে সোডিয়াম ক্লোরাইড আমদানি করে প্যাকেট করে লবণ হিসাবে বিক্রি করছে। এতে স্থানীয় লবণ চাষি ও মিল মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন লবন মিল মালিক সমিতি।মঙ্গলবার (২৩ এপ্রিল) শিল্পমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে এক বৈঠকে এ অভিযোগ করেন লবন মিল মালিক সমিতির নেতারা।
এক্ষেত্রে গুরুত্বপূর্ণ শিল্প ছাড়া সোডিয়াম ক্লোরাইড আমদানি নিষিদ্ধ করা কিংবা অতিরিক্ত শুল্ক আরোপের দাবি জানান তারা। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করে এ সমস্যা সমাধানের আশ্বাস দেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.