সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    আমি তো খাব আমার পানি: ওয়াসার এমডি

    washar-md

    'ঢাকা শহরের পানি শতভাগ সুপেয়' এমন বক্তব্যের প্রতিবাদে ওয়াসার দূষিত পানি দিয়ে সংস্থার এমডিকে শরবত খাওয়ানোর ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন জুরাইন ও রামপুরার ক্ষুব্ধ এলাকাবাসী। তবে ওয়াসার এমডি সেসময় কার্যালয়ে ছিলেন না। বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলেন ওয়াসার পরিচালক এ কে এম শহিদউদ্দিন। এসময় পানির নতুন লাইন দেয়ার আশ্বাস পেয়ে ওয়াসা ভবন থেকে ফিরে যান বিক্ষুব্ধরা।

    এদিকে ওয়াসার পানির বানানো শরবতের বিষয়ে মুখ খুলেছেন প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। তিনি বলেছেন, আমি তো খাব আমার পানি। আমি কোনটা খাব, না-খাব; সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার।মঙ্গলবার (২৩ এপ্রিল) একটি গণমাধ্যমকে দেয়া বক্তব্যে শরবত খাবেন কিনা এমন প্রশ্নে তাসকিন জানান, অন্য কারো হাতে বানানো শরবত তিনি খাবেন না। মিজানুরের নিয়ে আসা শরবত খাওয়ারও কোনো প্রশ্ন আসে না।

    সূত্র- সময়

    কথায় কথা বাড়ে। বলতে গেলে কখনোও বেশি বলা হয়ে যায়। বছর কয়েক অাগে জাতীয় এক অধ্যাপক বলেছিলেন, বড় বড় সব রাজনীতি নেতাদের ছেলে মেয়েরা বিদেশে পড়ালেখা করে। তাই দেশের শিক্ষার দূরবস্থা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তেমনটাই হয় বড় বড় সরকারী কর্মকর্তাদের বেলায়। তারা কিনে বোতলের মাম পানি খান, বাড়িতে ব্যবহার করের বড় বোতল জাত ফিল্টার করা পানি। তাই ঢাকা বাসি কি খায় না খায় তাতে উনাদের মাথা ব্যথা কম। হতাশার কথা হল তারা মানুষকে অাশ্বস্তা করতে পারতেন যে দ্রুত ব্যবস্থা নিবেন। 

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !