অজয় নন, বলিউডের অন্য এক নায়ককে ভালবাসতেন কাজল!

অভিনেতা অজয় দেবগনের সঙ্গে সুখী দাম্পত্যে রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। তাদের মধ্যে বোঝাপড়া বেশ ভাল।কিন্তু নায়িকার জীবনে অজয় আসার আগে নাকি অন্য এক নায়কের প্রতি তার ভালবাসা ছিল।
বলিউডেরই এক নায়ক রীতিমতো ক্রাশ ছিলেন কাজলের। এতদিন পরে সে কথা প্রকাশ্যে আনলেন কাজলের ঘনিষ্ঠ বন্ধু করন জোহর।সম্প্রতি কপিল শর্মার শো-এ অতিথি হিসেবে গিয়েছিলেন কাজল এবং করন। সেখানে তিনি ফাঁস করেন, ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ঋষি কাপুর অভিনীত ‘হেনা’র প্রিমিয়ার পার্টিতে অক্ষয়ের মাধ্যমেই কাজলের সঙ্গে আলাপ হয় তার। করনের কথায়, “হেনার প্রিমিয়ার পার্টিতে সারাক্ষণ অক্ষয়কে খুঁজেছিল কাজল। অক্ষয় সে সময় ওর ক্রাশ ছিল। অক্ষয়ের মাধ্যমেই ওর সঙ্গে আলাপ। আমিও কাজলের সঙ্গে জুড়ে গিয়েছিলাম। কিন্তু সেই পার্টিতে অক্ষয়কে আর খুঁজে পায়নি কাজল। বরং বন্ধু হিসেবে আমি আর কাজল একে অপরকে খুঁজে পেয়েছিলাম।”
যদিও অক্ষয়কে নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কাজল। করনের কথা শুনে হেসেছেন। বলি মহলের একটা বড় অংশের মতে, তিনি যে অজয়ের প্রতি কমিটেড, তাই যেন বুঝিয়ে দিতে চেয়েছেন কাজল।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.