হরিণের আক্রমণে প্রাণ গেল একজনের

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের ভিক্টোরিয়া প্রদেশে বন্য হরিণের আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে জীবন সংকটে আরো এক নারী।আজ বুধবার সকালের দিকে প্রদেশের ওয়াংগারাটা এলাকার একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে অস্ট্রেলিয়া পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।আহত নারীকে সংকটজনক অবস্থায় বিমানযোগে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।পুলিশ জানিয়েছে, তারা আক্রমণকারী বন্য ওই হরিণটিকে মেরে ফেলেছে। এ ঘটনার যথাযথ তদন্তও করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাম্প্রতিক বছরগুলোতে ভিক্টোরিয়া প্রদেশে বন্য হরিণের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। ভিক্টোরিয়া উদ্যান কর্তৃপক্ষ এসব হরিণকে এ এলাকার প্রাণ-প্রতিবেশ ও গাছপালার জন্য হুমকিস্বরূপ উল্লেখ করেছে। তাদের মতে, এদের সংখ্যা কমিয়ে ফেলা উচিত।
এদিকে হরিণ আক্রমণের এ ঘটনাকে বিরল বলে উল্লেখ করেছেন চিকিৎসক রোনেল ওয়েলটন। বিবিসিকে তিনি জানান, হরিণের আক্রমণে চিকিৎসার দ্বারস্থ হওয়া কোনো ব্যক্তির পূর্ব অভিজ্ঞতা তাঁর নেই। এমনকি মর্গেও এমন কোনো ঘটনার কথা তিনি জানেন না।জীবজন্তুর আক্রমণে মানুষের মৃত্যু বিষয়ে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, অস্ট্রেলিয়ায় ২০০০ থেকে ২০১৩ সালের রেকর্ডে হরিণের আক্রমণে মৃত্যুর একটি ঘটনাও নেই।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.