সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ছাত্রকে ৭৩ বেত্রাঘাত, শিক্ষক বহিস্কার

    teacher

    হোমওয়ার্ক করে না আনায় নারায়ণগঞ্জে চেইঞ্জেস স্কুল নামের ইংরেজি মাধ্যমের একটি বিদ্যালয়ের এক ছাত্রকে ৭৩ বেত্রাঘাত করায় অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ।বুধবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চেঞ্জেস ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরা আলোচনার মাধ্যমে অভিযুক্ত শিক্ষক নাজমুলকে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেন।১৬ এপ্রিল দুপুরে চেঞ্জেস স্কুলের চাঁদমারী ক্যাম্পাসে আইসিটি বিষয়ে হোমওয়ার্ক করে না আনায় ৭ম শ্রেণীর ছাত্র সৈকত কুমার পালকে ৭৩ টি বেত্রাঘাত করে আহত করা হয়েছিল। ওই ঘটনায় আহত শিক্ষার্থীকে তার শহরের খানপুর সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

    ঘটনাটি স্কুল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে ৩ জন যৌথ সিদ্ধান্তে আইসিটি শিক্ষক নাজমুলকে বহিষ্কার করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।আহত শিক্ষার্থী সৈকত কুমারের বাবা সুরিথ কুমার পাল জানান, ওই শিক্ষক হয়তো মানসিক অসুস্থ ব্যক্তি। কারণ, কোন সুস্থ মানুষ এমন কাজ করতে পারে না। তবে স্কুল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। তাই এখন আর অন্য কোন স্টেপে যাবো না।স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট শিক্ষানুরাগী জিএম ফারুক সময় নিউজকে জানান, ‘আমাদের স্কুল যখন ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় ওই সময় থেকেই আমাদের বাচ্চাদের গায়ে হাত তুলে শাসন করতে শিক্ষকদের নিষেধ করা হয়। এই নিষেধাজ্ঞা থাকার পরেও কালকের এই ঘটনা অত্যন্ত দু:খজনক।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !