ঢাকায় নিয়োগ দেবে লাভেলো আইসক্রিম

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তৌফিকা ফুড অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান লাভেলো আইসক্রিম। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার’ হিসেবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নামঃ
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, মার্কেটিং।
যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে এমবিএ পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীর বারো থেকে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে প্রার্থীর কম্পিউটার জ্ঞান, মাইক্রোসফট অফিস ও ইন্টারনেট ব্যবহারে অভিজ্ঞতা প্রয়োজন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে।
বেতনঃ
বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ
অনলাইনের মাধ্যমে এরই মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আগ্রহীরা আগামী ৫ মে, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.