সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    বিশাল অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে বিসিসিআইকে

    বিসিসিআই

    মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সদরদফতরের বিরুদ্ধে অবৈধ স্থাপনার অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে বিসিসিআইকে। বিপরীতে স্টেডিয়াম বন্ধের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।১৯৭৫ সালে তৎকালীন ক্রিকেট পরিচালক ও রাজনীতিবিদ এসকে ওয়াংখেড়ে স্টেডিয়ামটি নির্মাণের উদ্যোগ নেন। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) নিজস্ব ভেন্যুর পরিকল্পনা থেকে এ স্টেডিয়ামের জন্ম। সেই ওয়াংখেড়ের নামেই স্টেডিয়ামটির নামকরণ হয়।মাঠটির ধারণক্ষমতা ৩৩ হাজার। এর জায়গাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থেকে ৫০ বছরের জন্য ইজারা নিয়েছিল এমসিএ। গেল বছর সেই চুক্তি শেষ হয়ে গেছে। অধিকন্তু স্টেডিয়াম তৈরির জায়গায় আবার অবৈধভাবে একটি ভবন নির্মাণ করা হয়েছে। এটি বিসিসিআইয়ের সদরদফতর হিসেবে ব্যবহৃত হচ্ছে।

    পুনরায় ইজারা চুক্তি না করা, সঠিকভাবে খাজনা পরিশোধ না করা ও অবৈধভাবে আবার সংস্কারের দায়ে অভিযুক্ত হয়েছে স্টেডিয়ামটি। এ জন্য ১২০ কোটি রুপি জরিমানা করা হয়েছে এমসিএকে। এ অর্থ পরিশোধ করতে অপরাগ হলে স্টেডিয়ামটিই বন্ধের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার।মুম্বাই শহরের কালেক্টর গণমাধ্যমকে জানিয়েছেন, পুনরায় ইজারা চালু করার জন্য এমসিএ আমাদের কাছে আবেদন করেছে। তবে আমরা বলেছি, বাজারদর মেনেই তাদের সব পাওনা পরিশোধ করতে হবে। বিসিসিআইয়ের সদরদফতর তৈরির অনুমোদন আছে কিনা সেটিও আমরা খতিয়ে দেখছি।বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা চলছে। সাবেক চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়াম। সেখানে নিয়মিত মাঠে গড়াচ্ছে আইপিএল ম্যাচ।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !