নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশের দাবি বিএফইউজের

আগামী ঈদের আগে নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে।জাতীয় সংসদের চলতি অধিবেশনে গণমাধ্যম কর্মী আইন পাস এবং বিভিন্ন গণমাধ্যমে গণহারে সাংবাদিক ছাঁটাই বন্ধের দাবিও জানানো হয়। মঙ্গলবার দুপুরে বরিশাল সার্কিট হাউসে বিএফইউজে সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এই দাবি জানানো হয়।
মহাসচিব শাবান মাহমুদের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় আরও বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, কার্যনির্বাহী সদস্য শেখ মামূনুর রশিদ, খায়রুজ্জামান কামাল, শাহনেওয়াজ দুলাল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুবুল আলম সোহাগ প্রমুখ।
সাংবাদিক নেতারা ঘোষণা দেন ঈদের আগে নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ না করলে এবং গণমাধ্যম কর্মী আইন সংসদে পাস না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব আবদুল মজিদ ও মহসীন কাজী প্রমুখ। এর আগে বিএফইউজে নেতারা বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.