মহাকাশ কেন্দ্রে ব্যাকটেরিয়া!

পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র (আইএসএস)-এ মিলল ব্যাকটেরিয়া। নাসার বিজ্ঞানীদের কথায়, ‘এ ধরনের ব্যাকটেরিয়া অফিসে পাওয়া যায়। কিন্তু তা কীভাবে সেখানে গেল, জানা দরকার।’ বিপজ্জনক ব্যাকটেরিয়া প্রায়শই রোগভোগের কারণ হয়। তা থেকে বাঁচতে হলে তাই আগাম সতর্কতা প্রয়োজন। নাসার জেট প্রোপালসন ল্যাবের গবেষক কস্তুরি বেঙ্কটেশ্বরনের কথায়, ‘মহাকাশ সফরে যাওয়া নভোচারীদের নিরাপত্তার জন্য বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। কারণ ওই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায়। তাছাড়া পৃথিবীর মতো চিকিৎসা ব্যবস্থা তো ওখানে নেই।’
দীর্ঘ ১৪ মাস ধরে আইএসএস-এর বিভিন্ন জায়গা, যেমন জানালা, শৌচাগার, খাবার টেবিল, শোয়ার ঘর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ‘কালচার টেকনিক’ ও ‘জিন সিকোয়েন্সিং’ প্রক্রিয়ায় সেগুলোর প্রকৃতি বিচার করা হচ্ছে। মহাকাশে ওই ব্যাকটেরিয়া চরিত্র বদল হয়েছে কিনা, তা-ও লক্ষ করা হয়েছে। গবেষকেরা জানাচ্ছেন, ব্যাকটেরিয়াগুলো মূলত মনুষ্য-সমাজে পরিচিত, স্ট্যাফাইলোকক্কাস, ব্যাসিলাস ইত্যাদি। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস যেমন মানুষের ত্বক, নাকে থাকে। এনটেরোব্যাকটর থাকে অন্ত্রে। গবেষণায় বলা হয়েছে, ‘‘জিম, অফিস, হাসপাতালে যে ধরনের ব্যাকটেরিয়া থাকে, আইএসএস-এ সেগুলোই রয়েছে।’’ তবে মহাকাশে ব্যাকটেরিয়া কেমন আছে, তা জানা নেই। পরবর্তীতে জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.