ফেরদৌসের পর ফেঁসে যাচ্ছেন বাংলাদেশের আরেক অভিনেতা
ভারতে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌসের পর এবার ফেঁসে যাচ্ছেন আরেক অভিনেতা। বাগেরহাটের ছেলে অভিনেতা গাজি আবদুন নূরের বিরুদ্ধে নির্বচন কমিশনে অভিযোগ করেছে বিজেপিসহ কয়েকটি রাজনৈতিক দল।আবদুন নূর জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘রাণী রাসমণি’র গুরুত্বপূর্ণ চরিত্র ‘রাজা রাজচন্দ্র’র অভিনেতা। তিনি গত রোববার (১৪ এপ্রিল) ভবানীপুরে তৃণমূলের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন।
ওই ঘটনা উল্লেখ করে আবদুন নূরের বিরুদ্ধে ভারতের নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে বিজেপিসহ কয়েকটি রাজনৈতিক দল। ফলে তারও ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হবে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এর আগে গত মঙ্গলবার (১৬ এপ্রিল) বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌসের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে কালো তালিকাভুক্ত করা হয়।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.