পরিচয় মিলল যুক্তরাষ্ট্রের ইহুদি উপাসনালয়ে হামলাকারী যুবকের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের ইহুদি উপাসনালয় সিনাগগে হামলাকারী যুবকের পরিচয় মিলেছে। তার নাম জন আর্নেস্ত। তিনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি স্যান ম্যাক্রসের শিক্ষার্থী।ইউনিভার্সিটির সভাপতি কারেন এস. হায়নেস বিষয়টি নিশ্চিত করেছেন।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফদের উদ্দেশে এক চিঠিতে তিনি বলেন, ‘আর্নেস্ত সর্ম্পকে বিস্তারিত জানতে স্থানীয় পুলিশ বিভাগ সান দিয়েগো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’
তিনি আরও লেখেন, ‘হামলাটি ছিল ইহুদিবিদ্বেষ ও ঘৃণা থেকে। এই ট্র্যাজেডিতে আমাদের হৃদয় ভেঙে গেছে।’ শনিবার ওই সিনাগগে পাসওভার অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়। এতে অন্তত ১ নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
সূত্র: সিএনএন
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.