‘বিজেপির শোচনীয় পরাজয়ের আভাস’
ভারতে চলমান লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন দল বিজেপি শোচনীয় পরাজয়ের আভাস পেয়েছে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। নির্বাচনের প্রথম ধাপে বিজেপি এ আভাস পেয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।মেহবুবা মুফতি বলেন, দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। দারিদ্র্যতার হার বৃদ্ধিসহ বর্তমান পরিস্থিতিতে ভারতের প্রতিটি নাগরিকই এখন চিন্তিত। এ জন্য নির্বাচনের প্রথম ধাপেই বিজেপি নিজেদের শোচনীয় পরাজয় বুঝতে পেরেছে। এখন ভোটারদের আকৃষ্ট করতে তারা নানান তৎরপতা চালাচ্ছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) এক নির্বাচনী সভায় বক্তব্য দেয়ার সময় পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি বিজেপি সম্পর্কে এ মন্তব্য করেন।বালাকোটে হামলার ঘটনা মোদির সাজানো নাটক মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনে জয় পেতে মোদি পাকিস্তানে ফের হামলা চালাতেও পারেন।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.