অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল সার্ভিসেস অফিসার’ পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
মেডিকেল সার্ভিসেস অফিসার
যোগ্যতা
মেডিকেল সার্ভিসেস অফিসার পদের জন্য আগ্রহী প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। তবে মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকা আবশ্যক। পণ্য বিক্রয়ে আগ্রহ ও দক্ষতা এবং যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।
বেতন-ভাতা
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় নির্দিষ্ট তারিখে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও অন্যান্য প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে নিয়ে নিজের সুবিধামতো বিজ্ঞপ্তিতে উল্লিখিত যেকোনো একটি ঠিকানায় মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।
মৌখিক পরীক্ষার সময়সূচি
মৌখিক পরীক্ষা ১৫ থেকে ২১ এপ্রিল, ২০১৯ সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে উপস্থিত হতে হবে।
সূত্র : প্রথম আলো ১২ এপ্রিল, ২০১৯।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.