ডিপিএলেও মোস্তাফিজের চড়া দাম!

কয়েকদিন আগে বিয়ের পিঁড়িতে বসেছেন মোস্তাফিজুর রহমান। সেই রেশ না কাটতেই মাঠে ফিরেছেন তিনি। সোমবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নেমেছেন কাটার মাস্টার।লম্বা বিরতির পর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিরলেন মোস্তাফিজ। সময়ের হিসাবে প্রায় ৪ বছর। সবশেষ ২০১৪ সালে এ প্রতিযোগিতায় খেলেন তিনি।তো দীর্ঘ বিরতি শেষে ডিপিএলে ফেরা মোস্তাফিজের দাম কত? টুর্নামেন্টের শুরুতেই তা জানা গিয়েছিল। নিলামের ‘এ’ প্লাস ক্যাটাগরিতে ছিলেন দ্য ফিজ। ক্যাটাগরি নির্ধারিত মূল্য অনুযায়ী, ২৫ লাখ টাকায় তাকে ড্রাফট থেকে দলে নিয়েছিল শাইনপুকুর।মোস্তাফিজের ভাবনায় এখন বিশ্বকাপ প্রস্তুতি। এ সুযোগে আসন্ন বৈশ্বিক আসরের অনুশীলন সেরে নিতে চান তিনি। প্রস্তুতির পাশাপাশি দলের জয়ে অবদান রাখাও তার মূখ্য লক্ষ্য। মাঠে নামার আগে অনুশীলনে এমনটাই জানান বাঁহাতি পেসার।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.