মেয়েকে উত্ত্যক্ত করায় অধ্যক্ষকে বেত দিয়ে মেরেছিলেন নুসরাতের মা
ফেনীর সোনাগাজীর নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মা শিরিন আক্তার মেয়েকে যৌন হয়রানি করার কথা শুনেই অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে বেত দিয়ে পিটিয়েছিলেন। সোনাগাজী উপজেলার উপজেলার চর চান্দিয়া গ্রামের বাড়িতে বসে এ কথা জানান তিনি।২৭ মার্চ শ্নীলতাহানির ঘটনার পরবর্তী অবস্থা বর্ণনা করে শিরিন আক্তার বলেন, 'ঘটনা শুনেই আমি মাদ্রাসায় গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি অধ্যক্ষ হাত-পা ছেড়ে বসে আছেন। মেয়েকে শ্নীলতাহানির বিষয়ে প্রশ্ন করার পর তিনি আমাকে রাজনৈতিক নেতা ও পুলিশের ভয় দেখান। আমি ভীত না হয়ে সামনে পাওয়া একটি বেত দিয়ে অধ্যক্ষকে কয়েকবার আঘাত করি।
তিনি বলেন, এ অবস্থা দেখে অনেকেই জড়ো হয়ে যান। সেখানে বসেই আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে ফোন দিয়ে বিস্তারিত জানিয়েছি। কিন্তু তিনি কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো বিষয়টি চেপে যেতে বলেন।নুসরাতের মা আরো বলেন, অনেক আগে থেকেই মাদ্রাসার অধ্যক্ষের অপকর্মের কথা শুনে এসেছি। আলিম পরীক্ষা শেষ হওয়ার পর নুসরাতকে অন্য মাদ্রাসায় নিয়ে যাওয়ার চিন্তা করেছিলাম। তার আগেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নুসরাত চিরবিদায় নিল।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.