নিয়োগ দেবে ড্রাগ ইন্টারন্যাশনাল!

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘মেডিকেল প্রমোশন অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারেন।
পদের নাম
মেডিকেল প্রমোশন অফিসার
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে মাধ্যমিক পর্যন্ত প্রার্থীর বিজ্ঞান বিভাগ থাকতে হবে। এক বা দুই বছরের কাজের অভিজ্ঞতাধারী প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। প্রার্থীর বাংলা ও ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। সঙ্গে প্রার্থীকে বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন-ভাতা
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও অন্যান্য কাগজপত্র বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ
আবেদন পাঠানো যাবে ২৬ এপ্রিল, ২০১৯ পর্যন্ত।
সূত্র : প্রথম আলো, ১২ এপ্রিল, ২০১৯।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.