বাংলাদেশে আসছেন সাত মার্কিন কর্মকর্তা

নিরাপত্তা সংলাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ৭ কর্মকর্তা ঢাকা আসছেন। তারা আগামী ২ মে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।ঢাকার মার্কিন দূতাবাস এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারাও এতে অংশ নেবেন।নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ফোরাম রয়েছে। এটি কাঠামোবদ্ধ ফোরাম।এর আওতায় ২০১২ সাল থেকে প্রতিবছর অল্টারনেটিভ ভেন্যুতে আলোচনা হয়ে আসছে। ফোরামের সর্বশেষ বৈঠক ওয়াশিংটনে হয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। সেটি ছিল ষষ্ঠ নিরাপত্তা সংলাপ। এবারের ভেন্যু ঢাকা।
৭ম নিরাপত্তা সংলাপে আঞ্চলিক সহযোগিতা, প্রথা এবং অ-প্রথাগত নিরাপত্তাসহ সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমন, সামরিক সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা, সাইবার সিকিউরিটি, মেরিটাইম সিকিউরিটি, জাতিসংঘে শান্তিরক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।সংলাপে যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-সহকারী মন্ত্রী মাইকেল মিলার নেতৃত্ব দিতে পারেন। তার সঙ্গে স্টেট ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট ব্যুরো ও বিভাগের ৬ জন প্রতিনিধি থাকবেন। ঢাকা থেকে যুক্ত হবেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এবং তার টিমের অন্তত ৬ সদস্য।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.