বিকন ফার্মায় চাকরির সুযোগ!

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল ইনফরমেশন অফিসার’ পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নামঃ
মেডিকেল ইনফরমেশন অফিসার
পদসংখ্যাঃ
যোগ্যতাভিত্তিক প্রয়োজনীয় সংখ্যক প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে। অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার আগ্রহ থাকতে হবে।
বেতন-ভাতাঃ
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় নির্দিষ্ট তারিখে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও অন্যান্য প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে নিয়ে নিজের সুবিধামতো বিজ্ঞপ্তিতে উল্লিখিত যেকোনো একটি ঠিকানায় মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।
আবেদনের শেষ তারিখঃ
আগামী ১৬, ১৭, ১৮ ও ২০ এপ্রিল, ২০১৯ পর্যন্ত ঢাকায় এবং অন্য সব অঞ্চলে শুধু ১৭ এপ্রিল, ২০১৯ সকাল ১০টার মধ্যে উপস্থিত হতে হবে।
সূত্র : প্রথম আলো, ১২ এপ্রিল, ২০১৯।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.