সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন দেখছে আফগানিস্তান

    আফগান,

    আসন্ন বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন দেখছে আফগানিস্তান। এই বিশ্ব আসরে ভয়ডরহীন ক্রিকেট খেলতে চান আফগানরা। ইতিমধ্যে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে তাদের ক্রিকেট বোর্ড (এসিবি)।দল ঘোষণার পর প্রধান নির্বাচক দৌলত আহমেদজাই জানিয়েছেন, বিশ্বকাপে লড়াকু মানসিকতা প্রদার্শন করতে চান তারা।তিনি বলেন, বিশ্বকাপের জন্য ছয় মাস প্রস্তুতি নেয়া হয়েছে। এ টুর্নামেন্টে আমাদের লক্ষ্য- অনুপ্রেরণাদায়ী ক্রিকেট খেলা। আমরা জানি, এখানে অনেক কঠিন প্রতিপক্ষ আছে। তবে লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।

    আগামী ১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযানে নামবে আফগানিস্তান। তাতে বড় দল থাকলেও লক্ষ্য অর্জনে নিজেদের সেরাটা উজাড় করে দেবেন আফগানরা।প্রধান নির্বাচক বলেন, এই টুর্নামেন্ট আমাদের অনুপ্রেরণামূলক ক্রিকেট খেলার মিশন। আমি জানি, এখানে অনেক শক্তিশালী দল রয়েছে। কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জনে সেরাটা দেব।

    বিশ্বকাপের জন্য সেরা দলটাই নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন দৌলত আহমেদজাই। অভিজ্ঞতা, ফিটনেস, কম্বিনেশন ও কন্ডিশন বিবেচনা করে সেরা ক্রিকেটারদেরই বেছে নেয়া হয়েছে।তিনি বলেন, প্রধান নির্বাচক হিসেবে আমার দায়িত্ব ছিল প্রতিদ্বন্দ্বিতামূলক দল গড়া। সেই পথে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। সেগুলো আমাদের উতরাতে হয়েছে। অভিজ্ঞতা, ফিটনেস, সমন্বয় ও কন্ডিশন বিবেচনা করে আমরা সেরা দলটাই নির্বাচন করেছি।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !