অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে জিসকা ফার্মাসিউটিক্যালস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল প্রমোশন অফিসার’ পদে ঢাকায় (হেড অফিস) নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারেন।
পদের নামঃ
মেডিকেল প্রমোশন অফিসার।
যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে মাধ্যমিক পর্যন্ত প্রার্থীর বিজ্ঞান বিভাগ থাকতে হবে। এক/দুই বছরের কাজে অভিজ্ঞ প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। সঙ্গে প্রার্থীকে বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন-ভাতাঃ
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। এজন্য সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও অন্যান্য কাগজপত্র সাথে নিয়ে নিজ নিজ বিভাগ অনুযায়ী বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় উপস্থিত হতে হবে।
আবেদনের শেষ তারিখঃ
আগামী ১৫, ১৬ ও ১৭ এপ্রিল, ২০১৯ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সূত্র : প্রথম আলো, ১২ এপ্রিল, ২০১৯।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.