সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    দীর্ঘদিন ভারতে ছিলেন শ্রীলংকায় হামলার মূল হোতা

    জাহরান হাশেম


    গত রোববার ইস্টার সানডে প্রার্থনার সময় শ্রীলংকায় একযোগে বিস্ফোরণে মূল ভূমিকা রাখা জাহরান হাশেম দীর্ঘদিন ধরে দক্ষিণ ভারতে ছিলেন। শ্রীলংকার সেনাবহিনীর বরাত দিয়ে খবর দ্য হিন্দু ও ডনের।প্রতিবেদনে বলা হয়, আত্মঘাতী জাহরান হাশেম ভারতে থাকাকালীন আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগাযোগ হয়।

    এর পর ২০১৪ সালে কাট্টানকুডিতে জাতীয় তাওহিদ জামাত গঠন করেন তিনি। চরমপন্থী এ সংগঠনটি পরিচালনার ক্ষেত্রে ভারত থেকেই যাবতীয় সহায়তা পেতেন জাহরান হাশেম।ইস্টার সানডের প্রার্থনার সময় শ্রীলংকার গির্জা ও হোটেলে হামলার মূলহোতা জাহরান হাশেমের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে বহু বছর ধরে অভিযোগ করে আসছিলেন শ্রীলংকার মুসলমানরা।শ্রীলংকা বাট্টিকোলা অঞ্চলে ৪০ বছর বয়সী এই আত্মঘাতী মোহাম্মদ জাহরান ও মৌলভী হাশেম নামে পরিচিত।

    গত মঙ্গলবার প্রকাশ করা এক ভিডিওতে হামলার দায় নিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এতে হাশেমের সেই পরিচিত উগ্রমুখটি দেখা গেছে।মাথা কালো কাপড়ে ঢাকা রাইফেল বহনকারী হাশেম খোলামুখে অন্যদের শপথবাক্য পাঠ করান। বাকিরাও তার মতো কালো পোশাক পরলেও তাদের মুখমণ্ডল ছিল সম্পূর্ণ ঢাকা।এদিকে শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, হোটেলে হামলার সময়ই মূল অভিযুক্ত জাহরান হাশেম নিহত হয়েছেন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !