সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    আল কায়েদার বড় ভাই ট্রাম্প!



    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আল কায়েদা সন্ত্রাসী নেটওয়ার্কের বড় ভাই এবং রক্ষক হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির হাওয়াই অঙ্গরাজ্যের প্রতিনিধি তুলসি গাবার্ড। সম্প্রতি এক টুইট বার্তায় এই মন্তব্য করেন হাওয়াই অঙ্গরাজ্যের এই প্রতিনিধি। টুইট বার্তায় একইসঙ্গে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ট্রাম্প মুসলমানদের বিরুদ্ধে ধর্মান্ধতার অভিযোগ করছেন বলেও অভিযোগ করেন তিনি।

    সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ১১ সেপ্টেম্বরের হামলার ভিডিও চিত্রের সঙ্গে কংগ্রেস সদস্য ইলহান ওমরের বক্তব্য যোগ করে তাকে লাঞ্ছিত করার যে চেষ্টা করেছেন তার পরিপ্রেক্ষিতে তুলসি গাবার্ড এ মন্তব্য করেন। মুসলিম সিভিল রাইটস গ্রুপে দেওয়া বক্তব্যে মার্কিন মুসলিমদের অবস্থা তুলে ধরতে গিয়ে ইলহাম বলেছিলেন, কিছু লোক ১১ সেপ্টেম্বরের ঘটনা ঘটিয়েছে, আর এরপর থেকে আমরা মুসলমানরা স্বাধীনতা হারাতে শুরু করেছি। ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী গাবার্ড আইনপ্রণেতা ইলহামের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনাকে সম্পূর্ণ কপটাপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছেন। 

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !