'প্রথম ভোট দেওয়ার সময় মোদির বয়স ছিল ১ বছর আর সোনিয়া গান্ধীর ৫'

১৯৫২ সালে ভারতে লোকসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ব্যালট পেপারে প্রথম সিলটি তিনি মেরেছিলেন। স্বাধীন ভারতের প্রথম নির্বাচনের প্রথম ভোটারের গর্বিত দাবিদার তিনি। এখন তার বয়স ১০২ বছর। নাম শ্যামচরণ নেগি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজ্য হিমাচল প্রদেশের বাসিন্দা শ্যামচরণ নেগি ৬৭ বছর পর লোকসভার ১৭তম নির্বাচনেও ভোট দিতে যাচ্ছেন। হিমাচল প্রদেশের মোট চারটি আসনের সবগুলোতেই একবারে ভোট হবে ৭ম পর্বে আগামী ১৯ মে। শ্যামচরণ নেগি জানান, এবারই শেষবারের মতো ভোট দেব আমি।'
সম্প্রতি এক সাক্ষাতকারে পুরানো সেদিনের কথা স্মরণ করে তিনি বলেন, প্রথমবার তিনি যখন ভোট দেন তখন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বয়স মাত্র এক বছর। কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর বাবা সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বয়স তখন সাত বছর। আর তার মা সোনিয়া গান্ধীর বয়স পাঁচ বছর।তিনি আরও বলেন, ভোট দেয়া মানে গণতন্ত্রকে শক্তিশালী করা। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।' এখনকার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, বহুত্যাগে অর্জিত এ গণতন্ত্র। তাই প্রতীক দেখে নয়, ভোট দিতে হবে ভেবেচিনে্ত।'
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.