এয়ার স্ট্রাইক মনে রেখে ভোট দেয়ার আহ্বান মোদির

বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইক মনে রেখে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার মহারাষ্ট্রের এক জনসভায় ভোটারদের প্রথমবার এই আহ্বান জানান তিনি।নরেন্দ্র মোদি বলেন, আপনাদের প্রথম ভোট কি ওই বীর জওয়ানদের কথা ভেবে দেয়া যেতে পারে?
মোদির মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মুখার্জি। উত্তর দিনাজপুরে এক জনসভায় তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য কাজ করে কেন্দ্রীয় বাহিনী। বিজেপি যদি ভেবে থাকেন যে, ভারতীয় সেনা তাদের সম্পত্তি, তাহলে খুব ভুল করবে। রায়গঞ্জে অপর এক সভায় মমতা বলেন, প্রধানমন্ত্রীর কাজ-কর্ম দেখলে হিটলার পর্যন্ত আত্মহত্যা করতেন।
সূত্র: এনডিটিভি
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.