সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ‘অভিনেতাকে সাক্ষাৎকার দিলেও মোদি নিজের কেন্দ্রে মানুষের কাছে যান না’

    নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী

    বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে দেয়া সাক্ষাৎকার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।প্রিয়াঙ্কা গান্ধী বলেন, মোদি বিদেশে ঘুরে বেড়ান, অভিনেতাদের সাক্ষাৎকার দেন কিন্তু নিজের কেন্দ্রের মানুষের কাছেও যান না। নির্বাচনী প্রচারে তার অর্ধেকজুড়ে থাকে আমার পরিবারকে নিয়ে আক্রমণ। শুধু বলেন, কংগ্রেস আমলে কী কী হয়নি। নিজে কী করেছেন, সেটা বলেন না।বুধবার, ফতেপুর এবং হমিরপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নেন পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা। দুটি সভাতেই বিভিন্ন ইস্যুতে নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করেন তিনি।

    নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে বৃহস্পতিবার রোড শো করার কথা নরেন্দ্র মোদির। এ নিয়েও সমালোচনা করেন প্রিয়াঙ্কা।প্রসঙ্গত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বুধবার এক অরাজনৈতিক আলাপে বসেছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।এতে মোদি বলেন, বিরোধী দলেও আমার বন্ধু আছে। গোলাম নবী আজাদ খুবই বন্ধুসুলভ। এ নির্বাচনী মৌসুমে এমনটি বলা উচিত নয়। এতে আমার ক্ষতি হতে পারে, তবু বলি মমতা দিদি আমাকে উপহার পাঠান। তিনি আমাকে কুর্তা পছন্দ করে দেন।‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমাকে বাঙালি মিষ্টি পাঠান। এখন এমনকি মমতা দিও আমাকে মিষ্টি পাঠান।’

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !